Description

প্রকাশক: শৈলী প্রকাশন
প্রথম প্রকাশ: মার্চ ২০০১
দ্বিতীয় প্রকাশ: মার্চ ২০০৪
প্রচ্ছদ: খালিদ আহসান

গ্রন্থটি চা শিল্প নিয়ে লেখা। এতে এদেশে চা শিল্পের প্রারম্ভিক আয়োজন থেকে শুরু করে বিভিন্ন সময় সন্ধিক্ষণ পার হয়ে এ শিল্পের বর্তমান অবস্থা সবিস্তারে বিধৃত হয়েছে। এ শিল্পের বিবর্তনের বর্ণনায় এর কারিগরি দিকগুলি অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। চা উৎপাদনের প্রাথমিক স্তরগুলিতে ভূমি, শ্রম এবং সংগঠনের ভূমিকা বিশ্লেষণে একজন অংশগ্রাহী প্রতিবেদকের ভাষ্যের স্বাদ পাওয়া যায়। প্রকৃত প্রস্তাবে লেখকের ব্যক্তিগত ঐশ্বর্যে সিক্ত হয়ে এ সবের ভূমিকা উপস্থাপন করেছেন। সেজন্য এ বর্ণনা একদিকে একজন বিশেষজ্ঞ-উৎপাদক এবং অন্যদিকে একজন বিদগ্ধ পর্যবেক্ষকের অন্তদৃষ্টি লাভ করে একটি প্রামাণ্য প্রতিবেদনে পরিণত হয়েছে। চায়ের জন্য কারিগরি আয়োজনের সঙ্গে প্রকৃতির যে সমর্থন প্রয়োজন বাংলাদেশের এ এলাকায় তার উপস্থিতি বিষয়ে এ গ্রন্থে বিশদভাবে আলোচনা করেছেন। চা উৎপাদনের জন্য পরিবেশ সহায়ক ছায়াতরু ও পশু পাখিদের বর্ণনায় কাব্যিক ছোঁয়া আছে। অন্যদিকে পরিবেশ ধ্বংসকারী রাসায়নিক পদার্থের উপস্থিতি এবং বন্য প্রাণীদের সম্পর্কে বিভিন্ন পরিচ্ছেদে বস্তুনিষ্ঠ আলোচনার অবতারণা করা হয়েছে। এ আলোচনায় সবসময় লেখক তার নিজের অভিজ্ঞতা থেকে বিভিন্ন ধরনের সমাধানের ইঙ্গিতও করেছেন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “দু’টি পাতা একটি কুঁড়ি”

Your email address will not be published. Required fields are marked *