অনলাইন বইমেলা ডেস্ক
চট্টগ্রামে দেশের প্রথম ‘অনলাইন বাংলা বইমেলা’শুরু হচ্ছে আগামীকাল ১ ডিসেম্বর মঙ্গলবার।
নগরীর মোমিন রোডের কদম মোবারক বাই লেনের তারাবানু ভবনের দ্বিতীয় তলায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় মেলাটির উদ্বোধন করবেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
মাসব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী ১৬০ জন লেখক। তাঁদের মধ্যে বরেণ্য লেখক যেমন রয়েছেন, তেমনি আছেন তরুণ নবীন লেখকও। মেলায় থাকছে প্রত্যেক লেখকের প্রকাশিত সর্বোচ্চ ৫টি বইয়ের প্রদর্শনী।
বইমেলা উপলক্ষ্যে বইয়ের প্রচ্ছদ, বইয়ের সংক্ষিপ্ত তথ্য (বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশক, বইয়ের ধরন, প্রকাশকাল, মূল্য), লেখকের ছবিসহ পরিচিতি বইমেলার ওয়েবসাইটে (http://www.banglaboimela.com) প্রকাশ করা হবে।
অনলাইন ছাড়াও নির্বাচিত লেখকদের বই সাজানো থাকবে চট্টগ্রাম একাডেমিতে।
বইপ্রেমীরা এ অনলাইন বইমেলার খবর নিয়মিত এটির ওয়েবসাইট ছাড়াও পাবেন অনলাইন বইমেলার ফেসবুক পেজে (https://www.facebook.com/Bangla-Boi-Mela-103827491573464)।
১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আগ্রহীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এসে বই বাছাই করতে পারবেন।
সশরীরে উপস্থিত থাকতে না পারলে অনলাইন বইমেলার ফেসবুক পেজে লাইভে যোগ দিয়ে আপনিও বইমেলায় অংশ নিতে পারবেন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরো ডিসেম্বর মাস।
আগ্রহীদের ঠিকানায় বই পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে বাংলা বইমেলা পরিষদ।

1 Comment
Hey there! Do you know if they make any plugins to assist with Search Engine Optimization?
I’m trying to get my website to rank for some targeted keywords but I’m
not seeing very good success. If you know of any please share.
Kudos! You can read similar blog here: Eco wool