Bangla Boi Mela

নজরুল চর্চা আরও বাড়াতে হবে

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে ড. শিরীণ আখতার কোলকাতা থেকে চট্টগ্রামে কবি নজরুলের আগমন, পদচারণা, অবস্থানকালীন সময়ে লেখালেখি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ-সংগ্রামের নায়কদের সাথে সম্পৃক্ত থাকার ইতিহাস প্রভৃতি বিষয় তুলে ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, “কবি নজরুল চট্টগ্রামের সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন। চট্টগ্রাম ও চট্টগ্রামের মানুষকে ভালোবেসেছিলেন। এখানে থাকাকালীন সময়ে আমরা তাঁর কাছ […]

চট্টগ্রামের প্রকাশনা শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন দক্ষ সম্পাদনা পরিষদ

অনলাইন বইমেলা ডেস্ক চট্টগ্রামের প্রকাশনা শিল্পকে টিকিয়ে রাখতে হলে গুণগত ও মানসম্পন্ন পাণ্ডুলিপি লেখকদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। এজন্য একটি দক্ষ সম্পাদনা পরিষদ গঠন করতে হবে। বক্তারা এসব অভিমত ব্যক্ত করেছেন অনলাইন বাংলা বইমেলার নবম দিনের সেমিনারে। তারা বলেন, লেখকের কাজ পাণ্ডুলিপি তৈরি করা আর বই প্রকাশ করার দায়িত্ব প্রকাশকদের। অত্যাধুনিক মুদ্রণযন্ত্র প্রকাশনা শিল্পকে […]

উনিশ শতকের মধ্যভাগ থেকে চট্টগ্রামের লেখকরা প্রবন্ধ-সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন

অনলাইন বইমেলা ডেস্ক উনিশ শতকের মধ্যভাগ থেকে শুরু করে অদ্যাবধি চট্টগ্রামের লেখকরা প্রবন্ধ-সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সাহিত্যের অন্য শাখার মতো প্রবন্ধের ক্ষেত্রেও চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। উনিশ শতকে বাঙালি জীবনে যে নবজাগরণ ঘটেছিল তার প্রভাবে প্রভাবিত হয়েছিল চট্টগ্রাম। বাংলাসাহিত্যে রেফারেন্স হিসেবে কাজ করে প্রবন্ধ-সাহিত্য। একজন প্রাবন্ধিককে অনেক বেশি পড়তে হয়, জানতে হয় এবং নানা বিষয়ে তথ্য-উপাত্ত […]

কথাসাহিত্যের জন্য খুব কাছ থেকে প্রত্যক্ষ করতে হয় মানুষের জীবনচিত্র

অনলাইন বইমেলা ডেস্ক মানুষের জীবনযাপনের বাস্তবচিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারলে অসম্ভব শক্তিশালী হয়ে উঠে কথাসাহিত্য। এজন্য লেখককে খুব কাছ থেকে প্রত্যক্ষ করতে হয় মানুষের জীবনচিত্র। এতে করে লেখকের অভিজ্ঞতার সঞ্চয় বাড়ে। একই সঙ্গে তার সাহিত্যশৈলীর ভিত্তি মজবুত হয়। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার চতুর্থ দিনে আজ শুক্রবার (৪ ডিসেম্বর) ‘কথাসাহিত্য’ শীর্ষক সেমিনারে […]

সমাজে অন্ধকারে আলো দেখানোই কবিদের কাজ

অনলাইন বইমেলা ডেস্ক মানুষের স্বপ্ন ও চেতনা যখন নানা কারণে ক্ষত-বিক্ষত হয় তখন তাকে পরিচর্যার জন্য কবিদের প্রয়োজন হয়। সমাজে অন্ধকারে আলো দেখানোই কবিদের কাজ। কবিদের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, প্রেম, দ্রোহ কোনো কিছুই কবিদের দৃষ্টি এড়ায় না। কবিরা সবকিছুই নিখুঁতভাবে চিত্রায়িত করেন তাদের কবিতায়। তাই কবিতা কখনোই হারাবে না। মানুষের সংস্কৃতির মধ্যে বেঁচে […]

অনলাইন বইমেলা বিশ্বে নতুন একটি ধারা সৃষ্টি করেছে : ড. অনুপম সেন

দেশের প্রথম অনলাইন বাংলা বইমেলা শুরু অনলাইন বইমেলা ডেস্ক কোভিড-১৯ মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে দেশের প্রথম অনলাইন বাংলা বইমেলা শুরু হয়েছে। মহান বিজয়ের মাসে বিশ্বের লেখক-পাঠক-প্রকাশকের মধ্যে একটি মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে মাসব্যাপী এ অনলাইন বইমেলা উদ্বোধন করেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “চট্টগ্রাম নানাক্ষেত্রে […]

ড. অনুপম সেন : আমাদের প্রগতিশীল ধারার বিবেকী কণ্ঠস্বর, ‘অনলাইন বাংলা বইমেলা’ উদ্বোধন করবেন আজ ১ ডিসেম্বর

রাশেদ রউফ ড. অনুপম সেন আমাদের এই জনপদের অগ্রগণ্য অনন্যসাধারণ এক ব্যক্তিত্ব। দেশের প্রথম সারির একজন বুদ্ধিজীবী। কি পাণ্ডিত্য, কি গবেষণা, কি শিক্ষা, কি দর্শন, কি রাজনীতি, কি সংস্কৃতি, কি সাহিত্য- প্রতিটি ক্ষেত্রে তিনি উজ্জ্বল জ্যোতিষ্ক। প্রতিটি বিষয়ে তিনি সমান ওয়াকিবহাল। সব বিষয়ে যথেষ্ট পড়াশোনা আর দক্ষতা আছে বলেই যে কোনো সভা-সমাবেশে অত্যন্ত দক্ষতার সাথে […]

দেশের প্রথম অনলাইন বইমেলা শুরু হচ্ছে কাল মঙ্গলবার

অনলাইন বইমেলা ডেস্ক চট্টগ্রামে দেশের প্রথম ‘অনলাইন বাংলা বইমেলা’শুরু হচ্ছে আগামীকাল ১ ডিসেম্বর মঙ্গলবার। নগরীর মোমিন রোডের কদম মোবারক বাই লেনের তারাবানু ভবনের দ্বিতীয় তলায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় মেলাটির উদ্বোধন করবেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। মাসব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী ১৬০ জন লেখক। তাঁদের মধ্যে বরেণ্য লেখক […]

Shopping cart close