+1**********
24/7 Support Center
আশির দশকের মাঝামাঝি সময়ে ইফতেখার মারুফের লেখায় হাতে খড়ি।এক দশক লেখালেখির পর নব্বই দশকের মাঝামাঝি থেকে প্রায় এক যুগ লেখালেখির জগৎ থেকে দূরে ছিলেন। ছড়া দিয়ে হাতেখড়ি হলেও শিশু-কিশোর গল্প লিখে বেশ সাড়া জাগিয়েছেন। এখনো তিনি ছড়া ও কবিতা লিখলেও গল্প তার প্রধান চারণভ’মি। ২০১৭ সালে তার প্রথম শিশু কিশোর গল্পগ্রন্থ ‘বীথিমণির গল্প’প্রকাশিত হয়। ২০১৮ সালে ২য় কিশোর গল্প গ্রন্থ‘সাবুর স্কুলে ফেরা’। ২০১৯ সালে ‘ মেঘের রাজ্যে বীথি’ও ২০২০ সালে ‘রামধোলাই’নামে আরো দুটি কিশোর গল্পগ্রন্থ প্রকাশিত হয়। ইতোমধ্যে তিনি স্বকাল শিশুসাহিত্য পুরস্কার-২০১৭ ও স্বাধীন সাস্কৃতিক একাডেমির ‘সাংবাদিক হাবিবুর রহমান খান স্মারক সম্মাননা- ২০১৮ লাভ করেছেন।এখন তিনি লেখালেখি ও সম্পাদনায় ব্যস্ত সময় কাটান। পেশায় সাংবাদিক ইফতেখার মারুফ সাপ্তাহিক স্লোগান এর নির্বাহী সম্পদকের দায়িত্ব পালন করছেন।