+1**********
24/7 Support Center
নান্টু বড়ুয়া। ১৯৭০ সালের ২রা অক্টোবর চট্টগ্রাম জেলার প্রান্তিক জনপদ, রাউজান থানার অন্তরগত পূর্বইদিলপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সাহিত্যের নানা শাখায় স্বতঃস্ফূর্ত বিচরণ হলেও কবিতায় তিনি অধিক মনোযোগী ও নিবেদিত।
লেখালেখি ছাড়াও তিনি বিভিন্ন সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এবং সাপ্তাহিক গৌতম পত্রিকায় সাংবাদিকতা ও সাহিত্য সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন।
লেখের প্রকাশিত গ্রন্থ :-
* শর্তহীন ভালোবাসা — ((কবিতা গ্রন্থ ২০০৫)
* অনুভূতি — ( প্রবন্ধ ২০০৯)
* বিদীর্ণ স্বপ্ন — (কবিতা গ্রন্থ ২০১৯)
* জোনাকি — (কিশোর ছড়া গ্রন্থ ২০১৯)
* মুক্তিসেনার অভিযান — (কিশোর গল্প গ্রন্থ ২০২০)
* তোমার জন্যে ৫০০ লাইন (কবিতা গ্রন্থ ২০২১)