উনিশ শতকের মধ্যভাগ থেকে চট্টগ্রামের লেখকরা প্রবন্ধ-সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন
অনলাইন বইমেলা ডেস্ক উনিশ শতকের মধ্যভাগ থেকে শুরু করে অদ্যাবধি চট্টগ্রামের লেখকরা প্রবন্ধ-সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সাহিত্যের অন্য শাখার মতো প্রবন্ধের ক্ষেত্রেও চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। উনিশ শতকে বাঙালি জীবনে যে নবজাগরণ ঘটেছিল তার প্রভাবে প্রভাবিত হয়েছিল চট্টগ্রাম। বাংলাসাহিত্যে রেফারেন্স হিসেবে কাজ করে প্রবন্ধ-সাহিত্য। একজন প্রাবন্ধিককে অনেক বেশি পড়তে হয়, জানতে হয় এবং নানা বিষয়ে তথ্য-উপাত্ত […]
